Skip to main content

My journey

একটা স্ব

প্ন থেকে শুরু... | The Journey of MT Studio সবকিছু শুরু হয়েছিল একটা ছোট্ট স্বপ্ন থেকে। Maruf—একজন কৌতুহলী, আত্মবিশ্বাসী ছেলে, যার মনে একটাই প্রশ্ন ঘুরত: "আমি এমন কিছু তৈরি করতে পারি না, যেটা মানুষ ব্যবহার করবে, পছন্দ করবে?" প্রথম দিকে ছিল শুধু একটা Android ফোন আর Termux-এর মতো একটা কমান্ড লাইন অ্যাপ। অনেকেই হাসত, কেউ কেউ বলত—"এই দিয়ে আবার কী হয়?" কিন্তু Maruf থেমে থাকেনি। Kodular ছিল তার প্রথম হাতিয়ার। ড্র্যাগ-ড্রপ ব্লক কোডিং দিয়ে প্রথম তৈরি করল MT NotePad — একটা সুন্দর, হালকা, দারুণ সব ফিচার সমৃদ্ধ নোট নেওয়ার অ্যাপ। তারপর এল MT Traffic Rider Lite — একটা সিম্পল কিন্তু চ্যালেঞ্জিং 2D বাইক গেম, তৈরি নিজের হাতে। এরপর একে একে তৈরি হলো: MT Puzzle – মেমোরি বেইসড দারুন একটা পাজল গেম MT Ping Pong Pro – মোবাইল ফ্রেন্ডলি, পাওয়ার আপসহিত HTML পিংপং গেম MT LoCk – পাসওয়ার্ড + ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টে একদম প্রাইভেট ফাইল লকার MT Temporary Mail Bot – টেলিগ্রামে নিজের তৈরি টেম্প ইমেইল বট, যাতে ওটিপি রিসিভ করা যায় প্রতিটা অ্যাপের পেছনে ছিল একেকটা নতুন চ্যালেঞ্জ, আর Maruf শেখার সাহস। সময় যত গড়িয়েছে, তত সে বুঝেছে—প্রযুক্তি শুধু মজা করার জিনিস না, এটা দিয়ে মানুষের জীবন সহজ করা যায়। আজ Maruf নিজের তৈরি অ্যাপস, গেমস, আর বট দিয়ে পরিচিত "MT Studio" নামে। সে জানে, পথটা এখনও অনেক লম্বা—কিন্তু তার বিশ্বাস, "যে শুরু করেছে, সে শেষ করতেও পারবে।" ---

Comments